Sunday, June 21, 2020

How Care For Beauty Tips.

Hair Care For Beauty Tips In Bengali Language

চুল লম্বা ঘন ও কালো করার আয়ুর্বেদিক হেয়ার অয়েল (ayurvedic hair oil). যা আপনার চুলকে ঘন ও লম্বা করবে আর তার সাথে সাথে চুল ঝরে পড়া সমস্যার থেকে মুক্তি দেবে। এই ঘরোয়া উপায়ে তৈরি আয়ুর্বেদিক চুলের তেলটি আপনার চুলের ঘনত্ব বাড়িয়ে তুলতে এবং চুলের নানাবিধ সমস্যা দুর করতে সাহায্য করবে।

Home made ayurvedic hair oil for beauty

Made Ayurvedic Hair Oil At Home For Beauty

প্রয়োজনীয় উপকরণ: চুল পড়ে যাওয়া বা চুল পাতলা হয়ে যাওয়া থেকে মুক্তি পেতে আয়ুর্বেদিক চুলের তেলটি তৈরি করতে যেসব অপকরণ গুলো প্রয়োজন তা হলো

  1.  ৫ থেকে ৬ টি পান পাতা (betel leaves)
  2.  ২০ থেকে ৩০ টি কারি পাতা
  3.  নারকেল তেল
  4.  মেথি দানা
  5. কালো জিরা

প্রস্তুত প্রণালী:
প্রথমে কারি পাতা ও পান পাতা গুলোকে ভালো করে ছোট ছোট টুকরো করে ছিড়ে নিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।

দ্বিতীয় কালো জিরা ও মেথি ডানা গুলোকে আলাদা আলাদা গুরো করে নিন।

তৃতীয় এবার একটি পত্রের মধ্যে হাফ কাপ মতো নারকেল তেল নিয়ে নিন। আর তেলটিকে কিছুক্ষন গরম করে নিন।

তেলটি যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে পান পাতা ও কারি পাতাগুলোকে ঢেলে দিতে হবে। আর তার পর মেথি দানা ও কালো জিরার গুঁড়া এক চামচ করে দিয়ে দিতে হবে।

এবার তেলটি অল্প আঁচে চার থেকে পাঁচ মিনিট গরম করতে থাকুন। এর পর লক্ষ্য করতে পারবেন তেলের যে রঙ ছিল তা বদলে লালচে আকার ধারণ করেছে।

এর পর পাত্রটিকে নামিয়ে নিন এবং তেলটিকে ঠান্ডা হতে দিন। এরপর তেলটি যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটিকে কাচের বোতলে বা জারে ভরে দিন।

আপনি এই তেলটি সপ্তাহে তিন থেকে চার দিন ব্যাবহার করতে পারেন। ভালো ফলাফল পাওয়ার জন্য। যখন তেলটি ব্যাবহার করবেন তখন গোটা চুলে না তেলটি না লাগিয়ে শুধু মাথার স্ক্যাল্পে ম্যাসাজ করলেই হবে।

তেলটি চাইলে আপনি সারা রাত্রি লাগিয়ে রেখে দিতে পারেন। সেটা সম্ভব না হলে অন্তত দুই থেকে তিন ঘণ্টা লাগিয়ে রাখার চেষ্টা করুন। আর তার পর কোনো হার্বাল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

No comments:

Post a Comment

Multani mitti face pack bangla beauty tips রূপচর্চায় মুলতানি মাটির ব্যবহার

Multani mitti face pack bangla beauty tips রূপচর্চায় মুলতানি মাটির ব্যবহার ত্বকের সুন্দর্যের জন্য মুলতানি মাটি একটি অতি প্রাচীন এবং অতি প্রয...