Sunday, June 21, 2020

How to get out eye down black.

Use Rose Water & Get Benefits of Beauty Tips Bengali Fair Skin

rose water beauty tips in bengali

গোলাপ জল একটি সুগন্ধি জল যা গোলাপের পাপড়ি ও জলকে মিশিয়ে প্রস্তুত করা হয়ে থাকে। আজ কাল বেশিরভাগ ক্ষেত্রেই গোলাপ জলকে স্কিনকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে ব্যবহার করা হয়,

Removing Dark-circles চোখের নীচের কালো দাগ দূর করতে

ডার্ক সার্কেল (dark circles) অপসারণ করতে গোলাপ জলের ব্যবহার করা হয়। যদি চোখের নিচে কালো রঙের গোলাকার দাগ বা স্পট পড়ে তবে এটি অপসারণ করা সম্ভব। একটুকরো তুলা নিয়ে সেটিকে গোলাপ জলে ডুবিয়ে নিয়ে ওই কালো দাগে লাগিয়ে দশ মিনিট অপেক্ষা করার পর তুলে নিন।

এই উপায় টি কিছুদিন যাবৎ অবলম্বন করার পর ধীরে ধীরে চোখের নিচের কালো দাগ বা কালি বা চোখের নিচের ড্রক সার্কেল মুছে ফেলা যাবে।

আর সম্পূর্ণ রূপে ডার্ক সার্কেল অপসারণ করতে হলে রোজকার লাইফ স্টাইলে কিছু পরিবর্তন আনতে হবে, যেমন সঠিক সময়ে ঘুমানো এবং সঠিক আহার গ্রহণ করা। অনেক সময় ডায়েট ও পরিমিত খাদ্য গ্রহণ না করার কারণে চোখের নিচের কালি ও ড্রাক সার্কেল দেখা দেয়।

Rose Water for lips Care on Beauty Tips

অনেক সময় ঠোঁট রক্ষ সূক্ষ্ম হয়ে যায়। যার প্রভাব এসে পরে পুরো মুখমণ্ডলে। ঠোঁটকে মসৃণ, কোমল ও ঠোঁটের আদ্রতা বজায় রাখতে গোলাপ জলের ব্যবহার একটি অন্যতম উপায়।

বীট-পালং (beetroot) এর পেস্ট বানিয়ে তাতে এক চামচ গোলাপ জল (Rose Water) মিশিয়ে ঠোঁটে লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষা করার পর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। ঠোঁট সুন্দর ও সতেজ থাকবে।

Use Rose water for skin care (ত্বকের যত্নে গোলাপ জল)

বিভিন্ন কাজের তাগিদে রোজ বাইরে যেতে হয়। আর ধুলো বালির সামনে হতে হয়। যার ফলে স্কিনের উপর একটি খারাপ প্রভাব এসে পড়ে। গোলাপ জল দিয়ে ত্বক পরিষ্কার করলে সহজেই ধুলো বালির খারাপ প্রভাব থেকে ত্বককে রক্ষা করা সম্ভব এবং ত্বকের উপর জমে থাকা ডাস্ট অপসারণ হয় আর সাথে ত্বকের ছিদ্র গুলো পরিষ্কার থাকে।

এতে ত্বক যেমন পরিষ্কার হয়, তেমনি মেকআপের ক্ষতিকারক উপাদান উপাদান গুলিও স্কিন থেকে চলে যায়।

Use of rose water for burned skin (পুড়ে যাওয়া চামড়া)

কোনো সময় যদি দেখা যায় কোনো অতিরিক্ত উত্তাপ লাগে স্কিনের কোনো অংশ পুড়ে যায়। তবে প্রথম সেখানে ঠান্ডা জল বা বরফ লাগিয়ে তার কিছু সময় পর গোলাপ জলের ব্যবহার করলে, জ্বালা ভাব দূর হবে এবং ক্ষত তাড়াতাড়ি ভালো হয়ে যাবে।

Use of rose water to remove wrinkles

অনেক ক্ষেত্রে দেখা যায় বার্ধক্যের ছাপ চামড়া কুকরে বা গুটিয়ে যায়, এরকম স্কিন গোলাপ জল ব্যবহার করলে ত্বক টান টান ও সতেজ থাকবে। যা ত্বকের উপর রিঙ্কেল ছাপ রোধ করতে সাহায্য করবে।

Use rose Water And Remove face mask

অনেক ক্ষেত্রে ফেস মাস্ক এর জন্য বিউটি পার্লারের যেতে হয়। তবে গোলাপ জলের সাহায্যে ঘরোয়া পদ্ধতিতে ও সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে বাড়িতেই ফেস মাস্ক বানিয়ে নেয়া সম্ভব।

এটির জন্য যা করতে হবে তা হলো ২ চামচ লেবুর রস, চার চামচ চন্দন পাউডার, আর দুই থেকে তিন চামচ গোলাপ জল নিয়ে ভালো করে পেস্ট বানিয়ে স্কিনের উপর লাগিয়ে নিন।

পেস্টটি স্কিনের উপরে এপ্লাই করার পর ১৫-২০ মিনিট অপেক্ষা করুন এবং তার পর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল ফর্সা ও চক চকে হয়ে উঠবে।

Removal of Pimples with Rose Water

স্কিনের কোনো অংশে যদি ছোট ফোরা ও পিম্পল আকৃতির কোনো অতিরিক্ত জিনিস দেখা দেয় তবে সেই স্থানে গোলাপ জল বা রোজ ওয়াটার ব্যবহার করলে তা সরে যাবে।

নিয়মিত রোজ ওয়াটেরের ব্যাবহারে পিম্পল্ থেকে মুক্ত ও উজ্জ্বল ত্বক পাওয়া সম্ভব।

No comments:

Post a Comment

Multani mitti face pack bangla beauty tips রূপচর্চায় মুলতানি মাটির ব্যবহার

Multani mitti face pack bangla beauty tips রূপচর্চায় মুলতানি মাটির ব্যবহার ত্বকের সুন্দর্যের জন্য মুলতানি মাটি একটি অতি প্রাচীন এবং অতি প্রয...